1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 8, 2026, 8:00 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সাভারে মোবাইল চোর চক্রের ১৩ সদস্য আটক

  • আপডেট টাইম : Saturday, March 26, 2022
  • 822

বাংলা ফটো নিউজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মোবাইল চোর চক্রের ১৩ সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের মোবাইল ও মুল্যবান জিনিস চুরি করতো।

 

শনিবার (২৬ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি করা ১৯টি মোবাইল উদ্ধার করে পুলিশ। তারা বিভিন্ন দিবসকে ঘিরে জাতীয় স্মৃতিসৌধে চুরি করতো বলে জানা গেছে।

আটকরা হলেন গোপালগঞ্জ জেলার মুকছেদপুর থানার খান্দারপাড়া গ্রামের চুন্নু শেখের ছেলে সজিব শেখ (৩৪), গোপালগঞ্জ জেলা সদরের বেতগ্রাম গ্রামের পারভেজ শেখ, ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আদর্শগ্রামের মৃত ইযরাইল মোল্লার ছেলে শামীম মোল্লা (৩৬), বরিশাল জেলার পাথরঘাটা গথানার বাইনচুটকি গ্রামের নূর আলমের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), নারায়নগঞ্জ জেলা সদরের গলাচিপা গ্রামের জরা মিয়ার ছেলে চান শরিফ (৪৬), মাদারিপুর জেলা সদরের ঘটমাঝি গ্রামের মানিক মোল্লার ছেলে মনির হোসেন মোল্লা (৩৪), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার বুদ্ধিরমোড় গ্রের মৃত সালামের ছেলে হায়দার আলী (৩৭), সাভারের আশুলিয়ার কলমা এলাকার শের আলীর ছেলে রিপন (২৯), ধামরাইয়ের বরাঙ্গী গ্রামের ফজল মিয়ার ছেলে সুজন মিয়া (২৫), আশুলিয়ার কুরগাঁও এলাকার মৃত হাশেমের ছেলে রুবেল (২৮), যশোর জেলার চৌগাছা থানার রোস্তমপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে শরিফ (৩৫) ও সাভারের রাজাঘাট এলাকার আবু তালেব রায়হান (২৮)। এছাড়া একজনের পরিচয় পাওয়া যায় নি।

 

 

জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন ওর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তি মিছিলের মধ্যে সাদা পোশাকে পুলিশ সদস্যরা কৌশলে অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটকরা সবাই পেশাদার পকেটমার। তারা মুলত বিভিন্ন অনুষ্ঠানে ভিড়কে কেন্দ্রে করে মোবাইল ও ম্যানিব্যাগ হাতিয়ে নেয়। তাদের কাছ থেকে হাতিয়ে নেয়া ১৯ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews