1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 6:37 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

কোন অপশক্তি আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না: সাভারে কৃষি মন্ত্রী

  • আপডেট টাইম : Monday, March 28, 2022
  • 465

বাংলা ফটো নিউজ : পৃথিবীর কোন অপশক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড.আব্দুর রাজ্জাক।

 

সোমবার (২৮ মার্চ) বিকেলে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 

এ সময় কৃষি মন্ত্রী বলেন, বাংলাদেশের কোন ব্যক্তিকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে বিএনপি-জামায়াত মানবে না পাকিস্তানের লোকজন দিয়ে নির্বাচন কমিশন গঠন করলে বিএনপি মানবে জানিয়ে কৃষি মন্ত্রী ড.আব্দুর রাজ্জাক আরও বলেন, দেশে দ্রব্য মুল্যের দাম বেড়েছে এটা সত্য কিন্তু সরকার দ্রব্য মুল্যের দাম নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

তবে কিছু ভুইফোড় রাজনৈতিক দল দেশে হরতাল দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন কিন্তু আন্দোলনের নামে দেশে কেউ অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে। পরে ত্রি-বার্ষিক সম্মেলনে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয়।

 

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের সুচনা করা হয়। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। সম্মেলনের শুরুতে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে প্রবেশ করেন। সম্মেলনে এসময় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন চিত্র নায়িকা আঁচল আখি।

 

এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সামসুন নাহার চাঁপা, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য এবি এম রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, শাহাব উদ্দিন ফরাজী, ধামরাইয়ে সংসদ সদস্য বেনজীর আহমেদ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণিসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews