1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 7, 2026, 6:49 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সাভারে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম : Wednesday, March 30, 2022
  • 723

বাংলা ফটো নিউজ : সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৫ একর ৮৮ শতাংশ জমির অবৈধ প্রায় দুই শতাধিক স্থাপনা উচ্ছেদের অভিযান চলছে। বুধবার (৩০ মার্চ) সকাল থেকেই সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

 

স্থানীয়রা জানান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমির উপর নির্মিত প্রায় দুই শতাধিক স্থাপনা ও বাড়িঘর উচ্ছেদের বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও অবৈধভাবে আদালতের নির্দেশনাকে উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ড একটি আদেশ জারি করে আজকের এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে। তারা দুই শতাধিক পরিবার এ উচ্ছেদ অভিযান বন্ধের জোর দাবি জানান।

 

এ সময় স্থানীয় বাসিন্দারা উচ্ছেদ অভিযান বন্ধে প্রতিবাদ করতে গিয়ে সমবেত হয়ে বিক্ষোভ করার চেষ্টা করেন। এছাড়া উচ্ছেদ আটকাতে গিয়েও গায়ে পেট্রোল ঢেলে শরীরে আগুন দেওয়ার চেষ্টা করে এক যুবক। তবে এতো কিছুর পরেও পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে অবৈধ স্থাপনাগুলো ভেকু দিয়ে গুড়িয়ে দেয়।

 

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড করা জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত কয়দিন থেকেই দখলদারদের সরে যেতে মাইকিং করা হয়েছে। এ জন্য পৌরসভা আমাদেরকে বোলড্রোজার এবং লোকবল দিয়ে সহযোগিতা করছে। এছাড়া পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে। যতক্ষণ পর্যন্ত অবৈধ দখলদার সরাতে না পারছি ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে।

 

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম, সাভার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলামসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews