1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 8, 2026, 7:59 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

সাভারে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : Monday, April 11, 2022
  • 607

বাংলা ফটো নিউজ : অসহায়, দুস্থ, প্রতিবন্ধী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল।

 

সোমবার (১১ এপ্রিল) দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় আড়াই হাজার অসহায় মানুষের মাঝে এই খাদ্র সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ। বিনামুল্যে তিন কেজি চাউল, এক কেজি ছোলা, এক কেজি ডাল, এক কেজি চিনি ও এক কেজি খেজুর পেয়ে দুস্থ মানুষেরা হাসিমুখে বাড়ি ফিরে যায়।

 

খাদ্র সামগ্রী বিতরণ কালে আলহাজ্ব আবু আহমেদ নাসীম পাভেল সাংবাদিকদের বলেন, এই রাজপথেই আমার জন্ম রাজপথেই আমার বেড়ে উঠা এই রাজপথেই একদিন মিশে যাব। এই মানুষই আজকের পাভেল তৈরি করেছে এই মানুষ আমার পরিবারের অংশ এবং এই মানুষই আমার অক্সিজেন।এই মানুষের সাথে আমি না থাকতে পারলে আমার রাজনীতিটাই বৃথা হয়ে যাবে। রাজনীতিকে আমি এবাদতের অঙ্গ মনে করি।

 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এই কেন্দ্রীয় যুবলীগ নেতা।

 

এসময় ঢাকা জেলা যুবলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু আহম্মেদ তৌফিক প্রবালসহ যুবলীগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews