1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 6:15 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জুম্মার দিন আল-আকসা মসজিদে ইসরায়েলের অভিযান, আহত শতাধিক ফিলিস্তিনি

  • আপডেট টাইম : Friday, April 15, 2022
  • 865

বাংলা ফটো নিউজ : পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদে অতর্কিত অভিযান পরিচালনা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় ভোরে এ অভিযানের জেরে সৃষ্ট সহিংসতায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্যব জানিয়েছে আল জাজিরা।

 

এক বিবৃতিতে ইসলাম ধর্মের পবিত্র এই স্থাপনাটি পরিচালনার দায়িত্বে থাকা কমিটি জানিয়েছে, শুক্রবার ভোর হওয়ার আগেই ইসরায়েলি পুলিশ জোর করে আল-আকসা মসজিদের ভেতরে প্রবেশ করে। সেসময় ফজর নামাজে অংশ নেওয়ার জন্য হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন।

অনলাইনে প্রচারিত ভিডিওগুলোতে ফিলিস্তিনিদের উদ্দেশে ইসরায়েলি পুলিশকে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। জবাবে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে ফিলিস্তিনিরা। এছাড়াও কাঁদানে গ্যাসের ধোঁয়া থেকে বাঁচতে উপস্থিত অন্য মুসল্লিদের মসজিদের ভেতরে আশ্রয় নিতে দেখা যায়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের জরুরি সেবা জানিয়েছে, তারা কমপক্ষে ৬৭ জন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে গেছে। অন্যদিকে মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা এনডাউমেন্ট কমিটি জানিয়েছে, মসজিদের একজন প্রহরীর চোখে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়েছে।

তবে ইসরায়েলি পুলিশের দাবি, সকালের (ফজর) নামাজ শেষ হওয়ার পরও বহু মানুষ ভেতরে অবস্থান করছিল এবং ‘সহিংস’ ব্যক্তিদের সরিয়ে দিতেই ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত এই স্থাপনায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রবেশ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews