1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 1:45 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

তালেবানের হামলায় ৬ পাকিস্তানি সেনা নিহত

  • আপডেট টাইম : Wednesday, March 30, 2022
  • 725

বাংলা ফটো নিউজ : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ বুধবার (৩০ মার্চ) এক নিরাপত্তা সদর দফতরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে পাকিস্তানের অন্তত ছয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২২ জন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের স্থানীয় তালেবান। পাকিস্তানে সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।

 

দক্ষিণ ওয়াজিরিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলায় এফসি লাইনে হামলার দাবি করেছে দেশটির তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামের সংগঠন।

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তীব্র গুলি বিনিময়ের সময় ছয় সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছে।

এদিকে এক বিবৃতিতে টিটিপি দাবি করেছে, তাদের হামলায় পাকিস্তানের ৩০ জনের বেশি সেনা আহত বা নিহত হয়েছে।

টিটিপি নামের সংগঠনটি পাকিস্তানি তালেবান নামে পরিচিত। এই গোষ্ঠীটি আফগান তালেবান থেকে পৃথক। টিটিপি বছরের পর বছর ধরে ইসলামাবাদের সরকারকে উৎখাতে লড়াই চালিয়ে আসছে। তারা পাকিস্তানে কঠোর শরিয়া আইন কায়েম করতে চায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews