1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
March 7, 2026, 5:27 am
শিরোনামঃ
জাতীয় নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই পৌরসভা নিয়ে সরব সাভারবাসী সাভারে দুই চাঁদাবাজকে ধরে পুলিশে দিলেন এমপি সালাউদ্দিন বাবু ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ বিভিন্ন দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আশুলিয়ায় হকার উচ্ছেদ অভিযান শুরু নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারে উদ্ধার আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা, স্বামী পলাতক সাভারে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৪ সাভারে নারীসহ ৪ কারবারি গ্রেপ্তার, বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ইয়াবা উদ্ধার প্যারোলে মুক্তি পেয়ে সাভারে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা আশুলিয়ায় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

ভারী বর্ষণে নিউইয়র্ক সিটিতে বন্যা, জরুরি অবস্থা জারি

  • আপডেট টাইম : Saturday, September 30, 2023
  • 1071

বাংলা ফটো নিউজ : প্রবল বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এতে শহরের রাস্তাঘাট, পার্ক, স্কুল, সাবওয়ে স্টেশনসহ অনেক অঞ্চল তলিয়ে গেছে।

এমন পরিস্থিতিতে শহরটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যয় আটকে পড়া মানুষদের উঁচু এলাকায় গিয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) লাগার্দিয়া বিমানবন্দরের একটি টার্মিনাল বন্ধ রাখা হয়। এছাড়া শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানি তলিয়ে গেছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনে প্রায় ৮ ইঞ্চি বৃষ্টি হয়েছে। ১৯৪৮ সালের পরে এটি ছিল রেকর্ড পরিমাণ বৃষ্টি।

ব্রুকলিনে এক মাসে যে পরিমাণ বৃষ্টি হয় তা মাত্র তিন ঘণ্টায় হওয়ায় শহরের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নিউইয়র্ক সিটির প্রধান জলবায়ু কর্মকর্তা রোহিত আগারওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই পরিবর্তিত আবহাওয়ার ধরণটি জলবায়ু পরিবর্তনের ফলাফল। দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের অবকাঠামো যতোটা নিতে পারবে জলবায়ু তার চেয়ে অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল শুক্রবার সকালে নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড এবং হাডসন ভ্যালিতে বন্যার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সেখানের বাসিন্দাদের তিনি সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শহরের অবস্থা বিপজ্জনক এবং জীবনের জন্য হুমকিস্বরূপ।

এদিকে বন্যার কারণে বিভিন্ন সাবওয়ে লাইনের পাশাপাশি মেট্রো উত্তর কমিউটার ট্রেন পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি। শহরের অন্তত চারটি সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আংশিক স্থগিত করা হয়েছে আরও ১২টি লাইন। বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ।

নিউইয়র্কে মূলত সপ্তাহখানেক ধরেই বৃষ্টিপাত হচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক সিটিতে এই মাসে এখন পর্যন্ত প্রায় ১৪ ইঞ্চি বৃষ্টি হয়েছে। আর ১৮৮২ সালের পর থেকে এটি সবচেয়ে আর্দ্র সেপ্টেম্বরে পরিণত হয়েছে।

সূত্র: সিএনএন, বিবিসি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews