1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 9:52 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

পাসপোর্ট করতে আসা রোহিঙ্গা তরুণীসহ আটক ৪

  • আপডেট টাইম : Wednesday, April 4, 2018
  • 350

বাংলা ফটো নিউজ : রাজশাহীতে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাসপোর্ট অফিসের তিন দালালকেও আটক করা হয়। নগরের চন্দ্রিমা থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আটক করে।

পুলিশ বলছে, বোরকা পরা ওই রোহিঙ্গা তরুণী আরাকান ভাষায় কথা বলছেন। নাম জানতে চাইলে তিনি কী বলছেন, তা বোঝা যাচ্ছে না। তরুণীর সঙ্গে আটক করা তিন দালাল হলেন শাহীন ইসলাম খান ওরফে ফয়সাল (৩৫), মাসুম আলী (২৭) ও সুলতানা বেগম (২৫)। তাঁদের বাড়ি নগরের সপুরা এলাকায়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, তরুণীর সঙ্গে কথা বলতে গিয়ে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews