1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 6, 2026, 5:49 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে ‘অতিরিক্ত ফি’ নিলেই ব্যবস্থা নেওয়া হবে : সাভারে শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম : Wednesday, May 11, 2022
  • 888

বাংলা ফটো নিউজ : সরকার নির্ধারিত ফি’র থেকে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে ‘অতিরিক্ত ফি’ নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার (১১ মে) দুপুরে সাভারের আশুলিয়ায় ব্র্যাক সিডিএম সেন্টারে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) রিভিউ সংক্রান্ত কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নির্ধারিত যে ফি আছে সেই ফি এর বাইরে কেউ যদি অতিরিক্ত চার্জ করে, সুনির্দিষ্টভাবে আমাদের কাছে কেউ যদি অভিযোগ করেন তাহলে আমরা সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

 

আসন্ন নির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনের দল। নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে দেশ পরিচালনায় দায়িত্বে কোনো দিন আসিনি, আসা সম্ভবও নয়। কারণ আমরা একটি গণতান্ত্রিক দল। কাজেই আমরা নির্বাচনমুখী সবসময়ই।

তিনি বলেন, একটি নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নিরপেক্ষ হবে। উৎসবমুখর নির্বাচন হবে সেটি আমাদের সবার প্রত্যাশা।

দীপু মনি বলেন, যেহেতু গত নির্বাচনেও বিএনপি অংশ নিয়েছে। যেহেতু তারা একটি রাজনৈতিক দল। তাই অবশ্যই তারা এবারের নির্বাচনেও অংশ নেবে আমাদের প্রত্যাশা।

 

দু’দিন ব্যাপী এ কর্মশালায় উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দীক,উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কারিগরী শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক ড.ওমর ফারুকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews