1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:51 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ডাকাতিতে গিয়ে ধর্ষণ করতেন তিনি!

  • আপডেট টাইম : Wednesday, April 4, 2018
  • 331

বাংলা ফটো নিউজ : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হওয়া মোস্তাক আহমদ (৪০) নামের এক ব্যক্তি ডাকাতিতে গিয়ে প্রায়ই নারীদের ধর্ষণ করতেন বলে জানিয়েছেন। আজ বুধবার পুলিশ সূত্রে এ কথা জানা গেছে।

মোস্তাকের বাড়ি কুলাউড়ার পাশের রাজনগর উপজেলার মৌলভীরচক গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বিভিন্ন থানায় মোস্তাকের বিরুদ্ধে ছয়টি ডাকাতির মামলা রয়েছে। ডাকাতিতে গিয়ে মোস্তাক নারীদের ধর্ষণ করতেন বলে জনশ্রুতি ছিল। কিন্তু ধর্ষণের বিষয়ে কোনো লিখিত অভিযোগ ছিল না। এদিকে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মোস্তাকের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান এবং দুটি গুলি জব্দ করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর কমলগঞ্জ উপজেলার একটি বাড়িতে ডাকাতিকালে এলাকাবাসী মোস্তাককে আটক করে পিটুনি দেন। পরে আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে ওঠার পর আদালতের মাধ্যমে তাঁকে মৌলভীবাজারের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। একই বছরের ১৭ নভেম্বর কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের একটি ডাকাতির ঘটনায় করা মামলায় মোস্তাককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে রিমান্ড আবেদন করে। এ পরিপ্রেক্ষিতে আদালত ২ এপ্রিল তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে লুণ্ঠিত মালামাল উদ্ধারের উদ্দেশ্যে রাজনগর থানা-পুলিশের সহযোগিতায় কুলাউড়া থানার পুলিশ মোস্তাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পাইপগান ও গুলি জব্দ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন আজ বুধবার বিকেলে মুঠোফোনে বলেন, মোস্তাকের বিরুদ্ধে কুলাউড়াসহ মৌলভীবাজারের বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ডাকাতিতে গিয়ে প্রায়ই নারীদের ধর্ষণ করতেন বলে স্বীকার করেছেন। আগে বিষয়টি জনশ্রুতি ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তিনি এখনো দেননি। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় রাজনগর থানায় মোস্তাকের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews