1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 1:49 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

এক নজরে ঢাকা জেলা পরিষদ নির্বাচন

  • আপডেট টাইম : Friday, October 7, 2022
  • 688

বাংলা ফটো নিউজ : এবার ঢাকা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- নৌকা প্রতীককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঢাকার দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান এবং আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া।

 

ইতিমধ্যে এসব প্রার্থী ভোটার জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন। এছাড়া তাদের কর্মী সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন প্রচার প্রচারণা।

 

ঢাকা জেলা পরিষদে চেয়ারম্যান ছাড়া ৫ জন পুরুষ সদস্য এবং দুইজন নারী সদস্য নির্বাচিত হবেন।

সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার অন্তর্গত সকল জনপ্রতিনিধি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জনপ্রতিনিধিরা চেয়ারম্যান ও সদস্য নির্বাচন করবেন।

 

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

 

ষষ্ঠতম কমিশন সভা শেষে গত ২৩ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচনের এ তফসিল ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews