1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:42 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে গাড়ির মালিক কর্তৃক চালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

  • আপডেট টাইম : Thursday, April 5, 2018
  • 311

বাংলা ফটো নিউজ : সাভারে ভাড়ায় নেওয়া গাড়ির টাকা পরিশোধ না করায় এক চালককে গাছের সাথে বেধে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে এক গাড়ির মালিক। এঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ওই গাড়ির চালকের নাম আনোয়ার পারভেজ (৩৭)।

আহত আনোয়ার জানায়, সে সাভার পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস গাড়ির মালিককে প্রতিদিন তিন হাজার টাকায় কন্ট্রাক নিয়ে গাড়ি চালান। পরে গতকাল তিন হাজার টাকা পরিশোধ না করায় গাড়ির মালিক নুর ইসলাম তাকে পাকিজা এলাকা থেকে ধরে নিয়ে সাভারের আড়াপাড়া এলাকায় একটি মেহগনী বাগানে নিয়ে রশি দিয়ে গাছের সাথে বেধে মধ্যযুগীয় কায়দায় তাকে মারধর করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং তাকে মৃত ভেবে ওই গাড়ির মালিক পালিয়ে যায়। পরে সকালে তার গোঙ্গানী শুনে পথচারীরা তাকে দ্রুত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ওই গাড়ি চালকের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে।

ওই গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.জাহিদুর রহমান।

অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহসিনুল কাদির।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews