1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 1:42 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ফতুল্লায় আগুনে পুড়ে গেছে ৬০টি ঘর

  • আপডেট টাইম : Thursday, April 5, 2018
  • 341

বাংলা ফটো নিউজ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় আগুনে পুড়ে গেছে ব্যক্তি মালিকানাধীন ৬০টি ঘর। এগুলোর মধ্যে ১৪টিতে ঝুটের গুদাম ছিল। তবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে। টিনের তৈরি এসব ঘরে নিম্ন আয়ের লোকজন বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পূর্ব কায়েমপুর এলাকায় এই বাড়িগুলোর মালিক কাজী ইসলাম মিয়া। স্থানীয়ভাবে বাড়িগুলো ষাটবাড়ি হিসেবে পরিচিত। আজ বেলা ১১টার দিকে সেখানে একটি ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ষাটবাড়ির সব ঘর। খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি, আগুনে তাঁদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনে হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews