1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 11:02 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ,আটক ১

  • আপডেট টাইম : Thursday, April 5, 2018
  • 371

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হেোসেন মৃধা) : লক্ষ্মীপুরে এবার ১৩ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে দুলাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
অপর অভিযুক্ত মুকবুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সদর উপজেলার বশিকপুর গ্রামে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ এনে মামলা করেছে ওই ছাত্রীর পরিবার। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত ২৭ মার্চ মঙ্গলবার বিকালে ওই ছাত্রী তার বাড়ির পাশের ফসলী বাগানে গাছে পানি দিচ্ছিল। এসময় একই এলাকার মুকবুল ওই কিশোরীকে মুখ চেখে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায়। এসময় মুকবুল ও তার সহযোগী দুলালসহ তাকে (ছাত্রীকে) পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে তাকেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকি দেয় তারা। ঘটনার তিন দিন পর ওই ছাত্রীকে একা পেয়ে আবারও ধর্ষনের চেষ্টা চালায় মুকবুল। এসময় দৌড়ে বসতঘরে চলে আসলে তার বাবা ও ভাবির সামনে তাকে মারধর করে দুলালকে কোলে বসিয়ে ভিডিও ধারণ করে তারা।

পরে পূর্বের ঘটনাটি অভিভাবকদের কাছে জানান ওই ছাত্রী। বিষয়টি স্থানীয়দের জানানোর পর বুধবার বিকালে মুকবুল ও দুলালকে আসামি করে থানায় মামলা করে ছাত্রীর বাবা।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুলাল বশিকপুর ইউপির বড় রশিদপুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে। মুকবুল একই গ্রামের হাবিব উল্যার ছেলে।

এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি দুলালকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামি মুকবুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews