1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
September 5, 2026, 2:46 pm
শিরোনামঃ
সাভারে মাদ্রাসার শিক্ষার্থীকে বলৎকার: শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন আশুলিয়ায় বকেয়া পাওনার দাবিতে বন্ধ দুই কারখানার শ্রমিকদের বিক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সাভারে ৩ বোন ও ভাগিনীকে ছুরিকাঘাতে জখম করল সৎ ভাই আশুলিয়ায় অটোভ্যান চালক হত্যা, ২৪ ঘণ্টায় দুই আসামি গ্রেপ্তার টানা ৬ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার তামাকের গুদামের আগুন নিয়ন্ত্রণে সাভারে রাতের আঁধারে মশাল মিছিল, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার  ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন 

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা

  • আপডেট টাইম : Tuesday, September 26, 2023
  • 508

বাংলা ফটো নিউজ : সাভারের জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ফুল দিয়ে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে স্মৃতি সৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় প্রধান বিচারপতির সফর সঙ্গী ছিলেন- আপিল বিভাগের বিচারক, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার। এ ছাড়াও ছিলেন ঢাকার জেলা প্রশাসক, ঢাকা জেলার পুলিশ সুপার, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রমুখ।

এর আগে, সকাল ১১টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে ওবায়দুল হাসানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

গত ১২ সেপ্টেম্বর আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews