বাংলা ফটো নিউজ (সিরাজুল ইসলাম, ধামরাই) : ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ট্রাকচাপায় ফাইজুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ফাইজুর একটি কোম্পানির সিকিউরিটি ছিলেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল আহমেদ জানান, রাতে ঢুলিভিটা এলাকার একটি এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে রাস্তা পার হচ্ছিলেন ফাইজুর। এ সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Leave a Reply