1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 11:02 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

কমলনগরে ভিজিএফ সুবিধা পেলেন দেড় হাজার জেলে

  • আপডেট টাইম : Friday, April 6, 2018
  • 366

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ভিজিএফ সুবিধা পেলেন প্রায় দেড়হাজার নিবন্ধিত জেলে। গত দুইদিন ধরে উপজেলা সাহেবেরহাট ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এস.এম.মহিব উল্লাহ। চালবিতরণে হারিছ মাঝি, ইয়াছিন মাঝি ও গণিমাঝিসহ অসংখ্য সুবিধাভোগী জেলে জানান, সরকারের নিয়মানুযায়ী প্রত্যেক সুবিধাভোগী জেলের বিপরীতে চল্লিশ কেজি হারে চাল পেয়েছেন। এতে জেলেরা সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি যথাসময়ে এবং সঠিক ওজনে চাল পেয়ে মহাখুশী তারা।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মো. আবুল খায়ের, সাহেবেরহাট ইউনিয়ন আ’লীগের সভাপতি ছিদ্দিক মাতাব্বর, সাধারণ সম্পাদক মাস্টার মো. আজাদ, সকল ইউপি সদস্য, সংরক্ষিত নারীসদস্য এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মাস্টার আবুল খায়ের জানান, তার ইউনিয়নে পরিপত্র অনুযায়ী নিবন্ধিত জেলেদের মাঝে সঠিক ওজনে চাল বিতরণ করেছেন।

সঠিকভাবে চালবিতরণ বিষয়ে দায়িত্বরত ট্যাগ অফিসার আবদুল কুদ্দুস জানান, উপস্থিত প্রকৃত নিবন্ধিত জেলেদের মাঝে অজুহাত ছাড়া মৎস্যদপ্তরের সকল নিয়ম-কানুন মেনে জেলে প্রতি চল্লিশ কেজি হারে চাল বিতরণ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews