1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:26 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

খুলনায় ফার্নিচার মার্কেটে আগুনে পুড়ে গেছে ১৪টি দোকান

  • আপডেট টাইম : Friday, April 6, 2018
  • 333

বাংলা ফটো নিউজ : খুলনার ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে। আগুনে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

শুক্রবার (০৬ এপ্রিল) ভোর ৫টার দিকে মহানগরীর পশ্চিম রূপসা এলাকার খানজাহান আলী রোডের সিঙ্গার শো রুমের বিপরীতের ফার্নিচার মার্কেটে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। সকাল ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীয় বাসিন্দা মিজান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে মশার কয়েল থেকে ফার্নিচার মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। একে একে খাট-মার্ট হিসেবে পরিচিত এ ফার্নিচার মার্কেটের দোকানগুলো পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান ওই এলাকাবাসী।

ফার্নিচার মার্কেটের এক দোকানের কর্মচারী কুতুব উদ্দিন বলেন, খবর পেয়ে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এতে আমার মালিকের দোকান, হানিফ, ইসমাইল, হারুন, রুবেল, শহিদুল, রফিকুল ও পলির মায়ের দোকানসহ ১৩/১৪টি দোকান পুড়ে গেছে।

টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন বলেন, আগুনের খবর পেয়ে আমাদের স্টেশনের দুটি ও বয়রা স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা ৩০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। ৪০ লাখ টাকার মালামাল উদ্ধার করা গেছে বলেও জানান টুটপাড়া ফায়ার স্টেশনের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews