1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:04 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

  • আপডেট টাইম : Friday, December 15, 2023
  • 755

বাংলা ফটো নিউজ : রাত পোহালেই ১৬ ডিসেম্বর। জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মহান বিজয় দিবসে লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদী। বিজয়ের ৫২ বছর উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ইতিমধ্যে স্মৃতিসৌধের ধোয়া মোছা ও রং তুলির কাজ শেষ হয়েছে। বিভিন্ন ফুলের গাছ দিয়ে স্মৃতিসৌধ সাজানো হয়েছে নান্দনিক রুপে। দিবসটি পালনে সকল প্রস্ততি সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। এছাড়া সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব ধরনের মহড়াও।

নিরপত্তার জন্য নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি সৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

নিরাপত্তার বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, নিরাপত্তা চৌকি ও পর্যবেক্ষণ টাওয়ার বসানোর পাশাপাশি স্মৃতিসৌধ ও আশপাশের এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতির কথা জানান স্থানীয় সংসদ সদস্য ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।

১৬ই ডিসেম্বরের প্রথম প্রহরে সাভারে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews