বাংলা ফটো নিউজ : বাগেরহাটের চিতলমারীতে তনয় (২৪) নামের এক আসামি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়েছে। এই ঘটনায় ২ পুলিশ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।
সাসপেন্ডকৃত পুলিশ সদস্যরা হলেন, শওকত আলী ও আব্দুর রউফ।
বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, চিতলমারী উপজেলার খড়মখালী এলাকা থেকে ১০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মৃত বলরামের ছেলে তনয়কে গত ২ এপ্রিল পুলিশ আটক করে। পরে তনয় অসুস্থ হয়ে পড়লে তাকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ৫ এপ্রিল রাতে তনয় পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় কনস্টেবল শওকত আলী বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় দায়িত্বের অবহেলার কারণে ২ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সুপার জানান।
Leave a Reply