1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 6:57 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ১৪ বিদেশি সামরিক কর্মকর্তা

  • আপডেট টাইম : Monday, February 5, 2024
  • 747

বাংলা ফটো নিউজ : সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ১২টি দেশের ১৪ জন সামরিক কর্মকর্তা।

যারা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দূতাবাসের সামরিক প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

রোববার (৪ ফেব্রুয়ারী) সকালে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বিদেশি সামরিক কর্মকর্তারা মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এরপর তারা জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া, চায়না, ভারত, ইন্দোনেশিয়া, মায়ানমার, নেপাল, প্যালেস্টাইন, রাশিয়া, তুর্কি , যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ১২ দেশের ১৪ সামরিক কর্মকর্তা।

এ সময় ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে যারা আত্মত্যাগ করেছিলেন, সেই শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা এখানে এসেছেন। তারা ডিজিএফআই’র ব্যবস্থাপনায় আজ এখানে ১২টি দেশের ১৪ জন সামরিক প্রতিনিধি বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews