বাংলা ফটো নিউজ : সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশী এক সবজি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে এক সৌদি দুর্বৃত্ত। নিহত আজিজুল হক তালুকদার (৪০) নরসিংদীর রায়পুরা উপজেলার চরমধূয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের রমজান আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকাল ১০ টায় সৌদি আরবের জেদ্দায় আবহা খামিস মোরশেদ জেলার সারা তাবিদা এলাকায়।
প্রত্যক্ষদর্শী নিহতের ছোট ভাই মাসুদ তালুকদার ও পারিবারিক সূত্রে জানাযায়, আজিজুল হক তালুকদার ও মাসুদ তালুকদার দুই ভাই সৌদি আরবে একই সঙ্গে একই দোকানে সবজি ও ফলের ব্যবসা করেন। ঘটনার দিন সকালে সৌদি নাগরিক টাকা না দিয়ে কিছু ফল ও সবজি নিয়ে যেতে চায়। এ সময় আজিজুল বাধা দেন এবং টাকা ছাড়া ফলমুল ও সবজি না দেয়ায় ওই নাগরিক ক্ষিপ্ত হয়ে বাসায় গিয়ে পিস্তল এনে পরপর ৫টি গুলি করেন আজিজুলকে। এতে ঘটনাস্থলেই ছোট ভাই মাসুদের চোখের সামনেই তিনি নিহত হয়। স্থানীয় জনতার সহায়তায় ওই হত্যাকারী সৌদি নাগরিককে পুলিশ আটক করেছে। সৌদি নিয়ম অনুযায়ী তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
সূত্র.জেদ্দায় বাংলাদেশী কনসুলেটের শ্রম কর্মকর্তা আমিনুল হক বলেন, নিহত আজিজুলের লাশ সারাতাবিদা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহত কপিলের (দোকান মালিক) মাধ্যমে কনস্যুলেটের সহায়তায় সব আইনি ব্যবস্থা আমরা নিয়েছি। সব আনুষ্ঠানিকতা শেষে নিহত আজিজুল হকের লাশ দেশে পাঠানো হবে।
উল্লেখ্য তিনি বর্তমানে রায়পুরা উপজেলা বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান বাংলাদেশেই বসবাস করেন। তার মৃত্যূতে এলাকায় শোকের মাতম চলছে। তার স্ত্রী এ ঘটনার বিচার চেয়েছেন বাংলাদেশ সরকারের কাছে।
Leave a Reply