1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:32 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে মামুন মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম : Saturday, April 7, 2018
  • 334

ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ের দ্বিমূখা বাজারে চৌহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো: মামুন হোসেনের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে শুক্রবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, চৌহাট ইউনিয়ন পরিষদ সদস্য মো: মামুন হোসেন চাঁদাবাজি, মাদক ব্যবসা ও মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সে বিভিন্নভাবে এলাকার লোকজনকে হয়রানী করে থাকে। তার ইচ্ছেমত কেউ না চললে তাকে মাদক দিয়ে পুলিশে ধরিয়ে দেয়ারও অভিযোগ রয়েছে।

সম্প্রতি মামুন আন্ত:জেলা মোটর সাইকেল চুরি চক্রের মূল হোতা হিসেবে বিভিন্ন এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে তা বিক্রি করে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে।

সাটুরিয়া থানা পুলিশ সম্প্রতি তার চক্র দ্বারা চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে।

এলাকার খন্দকার সাইদুর রহমান সংগ্রাম জানান, সে মাইক্রোবাস চুরি চক্রেরও মূল হোতা। একটি মাইক্রোবাস চুরি করে তা ভেঙ্গে পুকুরে ডুবিয়ে রাখার ঘটনাসহ নারী নির্যাতন মামলাও রয়েছে মামুনের বিরুদ্ধে।
বিভিন্ন মামলা থাকায় এক সময় তার পুলিশে চাকরীও হয়নি। এলাকায় ছিচকে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও যুব সমাজকে মাদক সেবনে অনুপ্রাণিত করে মামুন। কেউ তার বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করলে সে সাধারণ মানুষকে অঙ্গহানী ও প্রাণনাশের হুমকী দিয়ে থাকে।

মামুন মেম্বারের অপরাধমূলক কর্মকান্ড ও অত্যাচারের প্রতিবাদে দ্বিমূখা ও সাটুরিয়াবাসী ফুঁসে উঠেছে। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী।

এ ব্যাপারে সাটুরিয়া থানা ওসি আমিনুল ইসলাম জানান, মামুন মেম্বারের বিরুদ্ধে এলাকার লোকজনের অনেক অভিযোগ রয়েছে।

সম্প্রতি চুরি হওয়া একটি মোটর সাইকেল উদ্ধার করে আসামী গ্রেফতার করলে তারা মামুন মেম্বারের নাম প্রকাশ করে। এ চুরির সাথে মামুন মেম্বার জড়িত এবং তার নামে মামলা আছে বলেও ওসি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews