1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 11:04 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

খুলনায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৪

  • আপডেট টাইম : Saturday, April 7, 2018
  • 358

বাংলা ফটো নিউজ : খুলনায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্রসহ চারজন নিহত ও মাহেন্দ্র চালকসহ আরো ১০জন আহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ১টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মাঝেরভেঁড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভ্যান চালক আসাদুল মোড়ল (৩৫), এবং ভ্যানের যাত্রী নারায়ণ মণ্ডল (৬৫), হুমায়ুন কবির (৩৫) ও তার ছেলে শাকিবুল ইসলাম (৭)।

পুলিশ জানায়, পাইকগাছা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মাঝেরভেঁড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি রাস্তার পাশে ছিটকে পড়ে। পরে বাসটি একটি ভ্যানকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যান চালক আসাদুল মোড়ল ও ভ্যানের যাত্রী নারায়ণ মণ্ডল মারা যান। এছাড়া গুরুতর আহত ভ্যানযাত্রী শাকিবুল ইসলামকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিকাল পৌনে চারটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত শাকিবুলের পিতা হুমায়ুন কবিরও মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুষার কুমার পোদ্দার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আসাদুল মোড়ল ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের মৃত কাদের মোড়লের ছেলে এবং নিহত নারায়ণ মণ্ডলের বাড়িও একই গ্রামে। এছাড়া নিহত হুমায়ুন কবিবের ডুমুরিয়া উপজেলার উলা গ্রামে। তিনি ডুমুরিয়ায় ছেলে শাকিবুরকে ডাক্তার দেখিয়ে একই ভ্যানে গুটুদিয়া গ্রামের শ্বশুর বাড়ির বাড়িতে যাচ্ছিলেন। এছাড়া বাসের ধাক্কায় ভ্যান ও মাহেন্দ্রর নারী-শিশুসহ ১০জন আহত হয়েছেন। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাহেন্দ্র চালক আমিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনজনের নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপরে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews