1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 1:32 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আশুলিয়ায় ‘ঝটিকা মিছিলে’ অংশ নেওয়ার অভিযোগে ৬ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম : Wednesday, April 30, 2025
  • 982

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সহযোগী সংগঠন ছাত্রলীগের ‘ঝটিকা মিছিলে’ অংশ নেওয়ার অভিযোগে ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) সকালে গ্রপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

এরআগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার ভাদাইল ও পাবনারটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইব্রাহিম (১৮), নাজমুল খান (১৮), ইসমাইল হোসেন রনি (১৮), তুষার মিয়া (১৮) ইব্রাহিম-২ (১৮) ও আবদুল্লাহ নয়ন (১৯)।

তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে অবৈধ সরকার উল্লেখসহ এই সরকারের পদত্যাগ দাবি করে মুখে মাস্ক পরিহিত অবস্থায় ঝটিকা মিছিল বের করেন।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, আশুলিয়ার শ্রীপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযানে যাই এবং ছয়জনকে গ্রেপ্তার করি। আজ দুপুরে তাদেরকে আদালতে প্ররণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews