1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 8:07 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৮ নেতাকর্মী আহত

  • আপডেট টাইম : Thursday, May 15, 2025
  • 590

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকীদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ মে) দিবাগত রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় তাদের ওপর এ হামলা করে সন্ত্রাসীরা।

আহতরা হলেন – এনসিপির অঙ্গসংগঠন শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি, সাভার উপজেলার সিনিয়র মুখপাত্র হৃদয় হাসান ও সিটি ইউনিভার্সিটির সদস্য সচিব তাওহিদ আহমেদ শান্তসহ আরও চারজন।

আহত এনসিপি’র শ্রমিক উইং-এর কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, আমরা রাতে ওই এলাকায় ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে হঠাৎ উৎকট গন্ধ পাই। পরে এলাকায় খোঁজ নিয়ে দেখি সেখানে অবৈধ সীসা কারখানায় পুরাতন ব্যাটারি পোড়ানো হচ্ছে।

তৎক্ষণাৎ আশুলিয়া থানার ওসিকে ফোন দিলে তিনি ঘটনাস্থলের ভিডিও ধারণ করে দিতে বলেন। আমরা ভিডিও নিয়ে গোহাইলবাড়ি এলাকায় গেলে একটি হায়েস গাড়িতে ও মোটরসাইকেলযোগে ২০/২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এসময় আমাদের আটজন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবীর বলেন, ঘটনা শুনেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews