1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 11:12 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পাবনায় অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট টাইম : Thursday, March 22, 2018
  • 375

বাংলা ফটো নিউজ : পাবনা র‌্যাব-১২, সিপিসি-২ এর বিশেষ অভিযানে সদর থানাধীন ভাউডাঙ্গা দিয়ারপাড়া এলাকা থেকে দেশি-বিদেশি পিস্তল, শাটারগান, গুলিসহ আলম প্রামানিক ওরফে অস্ত্র আলম (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আলম প্রামানিকের বাবার নাম চাঁদ আলী প্রামানিক।

বুধবার (২১ মার্চ) রাতের অভিযানের বিষয়ে পাবনা র‌্যাব-১২ সিপিসি এর স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) প্রণব কুমার সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল পাবনা সদর থানাধীন ভাউডাঙ্গা গাজির তেমাথা আলম এর ওয়ার্কশপের সামনে একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সন্ত্রাসী মো. আলম প্রমানিককে তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। এ সময় ১টি বিদেশি পিস্তল, ১টি পাইপ গান, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আলমের বিরুদ্ধে পাবনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলির ব্যবসা করে আসছিলো। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews