1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
June 30, 2026, 12:06 am
শিরোনামঃ
সাভারে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান সাভারে আসামি পালানোর ঘটনায় দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু সাভারে ডিবির জালে ৪০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী ধরা স্ত্রী হত্যা মামলায় সাভার পৌর ছাত্রদল নেতা রনি রংপুর থেকে গ্রেপ্তার সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান, সম্পাদক হিমেল, সাংগঠনিক সম্পাদক নাঈম সাভারে সবজি কিনতে গিয়ে হেনস্তার শিকার নায়লা নাঈম সাভারে প্রভাবশালীদের দখলে ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল, নীরব প্রশাসন সাভারে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

জাবিতে বিড়াল নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আইনি নোটিশ

  • আপডেট টাইম : Monday, January 12, 2026
  • 505
বাংলা ফটো নিউজ : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বিড়ালদের ওপর ধারাবাহিক নির্যাতন, হত্যা ও অবৈধভাবে সরিয়ে ফেলার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। প্রাণী কল্যাণ সংস্থা ‘এএলবি অ্যানিম্যাল শেল্টার’ এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ তৌফিকুল ইসলাম খান এ নোটিশ পাঠান।
রবিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) ড. সোহেল আহমেদ, প্রক্টর ড. এ কে এম রাশিদুল আলম এবং জাহানারা ইমাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে নোটিশটি পাঠানো হয়।
নোটিশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিড়াল স্থানান্তর, নিধন বা বিষ প্রয়োগসহ সব অবৈধ কর্মকাণ্ড বন্ধ, প্রাণী নির্যাতনের বিরুদ্ধে ক্যাম্পাসে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং আহত বিড়ালদের চিকিৎসার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ফারজানা শাওন বলেন, গত বছর থেকেই ক্যাম্পাসে পশু নির্যাতনের ঘটনা বেড়েছে। প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি। বরং কিছু হল সংসদের সদস্য ক্ষমতার অপব্যবহার করেছে এবং নির্যাতনের ঘটনাগুলো গোপন করার চেষ্টা হয়েছে।
তিনি জানান, পরবর্তীতে তারা ‘এএলবি অ্যানিম্যাল শেল্টার’ এর সঙ্গে যোগাযোগ করেন এবং সব প্রমাণ জমা দেওয়ার পর সংস্থাটি আইনি নোটিশ পাঠানোর উদ্যোগ নেয়।
নোটিশে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন দায়েরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews