1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 21, 2026, 11:10 pm
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

ভেজাল খাদ্য, ওষুধের দোকানসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম : Thursday, March 22, 2018
  • 368

বাংলা ফটো নিউজ : মেয়াদোর্ত্তীণ ও ভেজাল মেশানো খাদ্যসামগ্রী বাজারজাত করার অপরাধে নেত্রকোনার কলমাকান্দায় সাতটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ মার্চ) দিবাগত রাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা জেলার সহকারী পরিচালক মো. শাহ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা মেডিকেল হলকে ৭৫০০ টাকা, রাফি মেডিকেল হলকে ৫০০০ টাকা, ভক্তিময়ী ফার্মেসিকে ১০০০ টাকা, খন্দকার মিষ্টান্ন ভান্ডারকে ৫০০০ টাকা, আব্দুল আলি মিষ্টান্ন ভান্ডারকে ১০০০ টাকা, রশিদ মিষ্টান্ন ভান্ডারকে ১৫০০ টাকা ও মুক্ত বলাকা স্টোরকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

এর আগে সহকারী পরিচালক মো. শাহ আলম জেলার কলমাকান্দা উপজেলার সিধলী বাজার পরিদর্শন করেন। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোর্ত্তীণ খাদ্যসামগ্রী বিক্রি ও ভেজাল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করতে দেখতে পান। পরে অসৎ কাজে সংশ্লিষ্টদের ভোক্তা অধিকার আইনে ২৬০০০ টাকা জরিমানা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার বাজার কর্মকর্তা মো. আজমল হোসাইন, কলমাকান্দার স্যানিটারি ইন্সপেক্টর গৌতম কুমার সেনসহ পুলিশ লাইন্সে সংযুক্ত পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews