1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 6:48 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

খুলনায় আনন্দ শোভাযাত্রায় জনস্রোত

  • আপডেট টাইম : Thursday, March 22, 2018
  • 419

বাংলা ফটো নিউজ : স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের অভিযাত্রায় দ্রুতগতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। এলডিসি থেকে বেরিয়ে বাংলাদেশ এখন উন্নত দেশের তালিকায় উঠে এসেছে।

এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার (২২ মার্চ) সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মহানগরীর শিববাড়ি মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে সকাল ১০টায় শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। হাজার হাজার মানুষের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রাটি জনস্রোতে রূপ নেয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জেলা প্রশাসক আমিন উল আহসান প্রমুখ।

শোভাযাত্রায় জেলা প্রশাসনের পাশাপাশি মহানগর পুলিশ, জেলা পুলিশ, আর্মড পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস, খুলনা কর অঞ্চল, বিভাগী পাসপোর্ট অফিস, খুলনা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা-প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews