1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:15 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

শিক্ষার্থীদের ওপর নির্যাতন মেনে নেওয়া যায় না: এরশাদ

  • আপডেট টাইম : Wednesday, July 4, 2018
  • 329

বাংলা ফটো নিউজ : কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ছাত্র-ছাত্রীদের ওপর যে জুলুম-নির্যাতন চলছে, তা মেনে নেওয়া যায় না। শুধু ছাত্র নয়, হামলা এবং গ্রেপ্তার করা হচ্ছে অভিভাবকদেরও।’ আজ বুধবার ঢাকার বনানীতে তার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত কয়েক দিনে কয়েক দফায় হামলা চালায় ছাত্রলীগ।

এরশাদ আরো বলেন, ‘মত প্রকাশের অধিকার সবারই আছে, দাবি আদায়ের জন্য কথা বলার অধিকার সবারই আছে। কোনো নাগরিক অধিকারের দাবি তুলতে পারবে না, এটা হতে পারে না।’

এ সময় তিনি এমপিওভুক্তির দাবিতে অনশনরত শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘শিক্ষকরা আজ রাস্তায় শুয়ে আমরণ অনশন করেছ। তাদের সাথে কেউ কথা বলার প্রয়োজন বোধ করছে না, অথচ শিক্ষকরাই জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’

জাপা চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ এখন রাজনীতিকদের ওপর বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। তিনি আরো বলেন, ‘আমরা ক্ষমতায় গিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনব।’

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে এরশাদ জানান, জাতীয় পার্টির তিনশ আসনে ভোটের প্রস্তুতি রয়েছে। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে এলে এক ধরনের প্রস্তুতি, আর না এলে অন্য কৌশলে নির্বাচন করবে জাতীয় পার্টি।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, খালেদ আকতার, শফিকুল ইসলাম সেন্টু, মোস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews