1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:17 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

শেখ হাসিনা এবার হ্যাটট্রিক করবেন: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : Friday, July 6, 2018
  • 319

বাংলা ফটো নিউজ : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগ আবারও জনগণের ভোটে নির্বাচিত হবে এবং বিজয়ের হ্যাটট্রিক করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাটট্রিক মিস করতে পারেন না।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলা সদরের মহিষামুড়া গোলচত্বরে মনসুর নগর থানা আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফার মৃত্যুতে এ স্মরণসভার আয়োজন করা হয়।

নাসিম বলেন, নির্বাচন ঠেকানোর ক্ষমতা জনগণ ছাড়া কারও নেই। একই সঙ্গে তিনি ষড়যন্ত্র ও আন্দোলনের পথ পরিহার করে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের কথা উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, উন্নয়নের স্বার্থেই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি নির্বাচনে সেখানকার মানুষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দেবেন। তিন সিটি করপোরেশনের নির্বাচনে অতীতের মতোই ১৪ দলের ভূমিকা থাকবে এবং ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের জন্য কাজ করবে।

স্মরণসভায় মোহাম্মদ নাসিম দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে শেখ হাসিনার আন্তরিকতার কথা উল্লেখ করে বলেন, গ্রামগঞ্জেও মাদকের ভয়াল থাবায় পারিবারিক জীবন ও সংসার তছনছ হয়ে যাচ্ছে। ইয়াবা ব্যবসায়ীরা যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাদকসেবী ও ব্যবসায়ীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। এ অভিযান নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই।

মিয়ানমার সরকারের নিষ্ঠুর নির্যাতনে সেখান থেকে পালিয়ে আসা ১০ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার সাহসী নেতৃত্বে রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা দিয়ে বাংলাদেশ বিশ্বনেতাদের প্রশংসা অর্জন করেছেন। তিনি মাদার অব হিউম্যানিটির মর্যাদা পেয়েছেন। বিশ্বনেতারা এ দেশে এসে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখছেন। বাংলাদেশ আশা করে, দ্রুত সময়ের মধ্যে মিয়ানমার সরকার মানবিক কারণেই তাদের নাগরিক তাদের দেশে ফিরিয়ে নেবে।

মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল লতিফ তারিনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ, কে এম হোসেন আলী, ইঞ্জিনিয়ার নুর ই আলম, ইসহাক আলী, কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ।

এর আগে মোহাম্মদ নাসিম প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মিত একটি সেতুর ফলক উন্মোচন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews