1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:43 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

গরু চুরির অভিযোগে ইউপি সদস্য ও যুবলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম : Tuesday, March 27, 2018
  • 369

বাংলা ফটো নিউজ :  গরু চুরির অভিযোগে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বর) ও একই ইউনিয়ন যুবলীগের সভাপতিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ মঙ্গলবার তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওই ইউপি সদস্যের নাম মো. শাহাবুদ্দিন ব্যাপারী (৩৭)। ইউনিয়ন যুবলীগের সভাপতির নাম মো. আবু জাফর (৪০)।

তাঁরা দুজনই একটি গরু চুরি মামলার আসামি এবং চরাঞ্চলের চোরচক্রের প্রধান দুই হোতা বলে বাউফল থানার পুলিশ জানিয়েছে। তাঁরা দুজনই পলাতক ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে চন্দ্রদ্বীপ ইউনিয়নের ডিয়ারা কচুয়া গ্রামের ইউনুচ জোমাদ্দারের (৪৮) গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মো. ইউনুচ (৪৫) নামের এক ব্যক্তিকে স্থানীয় লোকজন ধরে ফেলে। ওই সময় ইউপি সদস্য শাহাবুদ্দিন ও যুবলীগ নেতা আবু জাফর পালিয়ে যেতে সক্ষম হন। পালিয়ে যাওয়ার সময় শাহাবুদ্দিনের ব্যবহৃত মুঠোফোনটি পড়ে যায়, যা পেয়ে যায় স্থানীয় লোকজন।

ইউনুচকে আটকের পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আরও ছয়টি চোরাই গরু উদ্ধার করা হয়। পরে এসব গরুসহ আটক ইউনুচকে ওই রাতেই ইউপির চেয়ারম্যানের কাছে সোপর্দ করা হয়। খবর পেয়ে রোববার দুপুরে ইউনুচকে বাউফল থানার পুলিশ নিয়ে আসে এবং উদ্ধার হওয়া ছয়টি গরু ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম-পুলিশ মো. হাবিবুর রহমানের জিম্মায় রেখে যায়।

ঘটনার পর পলাতক ছিলেন শাহাবুদ্দিন ও আবু জাফর। সোমবার রাতে ইউপির চেয়ারম্যান আলকাচ মোল্লার নির্দেশে স্থানীয় লোকজন প্রথমে শাহাবুদ্দিন এবং পরে আবু জাফরকে পৃথক দুই স্বজনের বাড়ি থেকে আটক করে এবং আজ সকালে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হোসেন বলেন, ‘এরা (শাহাবুদ্দিন ও আবু জাফর) চরাঞ্চলের চোরচক্রের প্রধান দুই হোতা। তাদের সঙ্গী অন্যান্য চোর ও উদ্ধার করা ছয় গরুর মালিক শনাক্ত করতে জিজ্ঞাসাবাদে তাঁদের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews