1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:22 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

তৃণমূল নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

  • আপডেট টাইম : Friday, August 3, 2018
  • 338

বাংলা ফটো নিউজ : বিএনপির তৃণমূল নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক বসবেন বিএনপির স্থায়ী কমিটির নেতারা। আজ শুক্রবার রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। দুই দিনে মোট চারটি সেশনে এ বৈঠক হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে রংপুর এবং রাজশাহী বিভাগের সাথে এবং বিকেলে খুলনা ও বরিশাল। আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা এবং বিকেল ৩টা থেকে হবে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর সাংগঠনিক বিভাগের নেতাদের বৈঠক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সংশ্নিষ্ট বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত থাকবেন।

অন্যদিকে, তৃণমূল নেতাদের মধ্যে জেলা ও মহানগর কমিটির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews