1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 5:24 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ঢাবির তিন শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ

  • আপডেট টাইম : Tuesday, August 7, 2018
  • 367

বাংলা ফটো নিউজ : গুজব ছড়ানোর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের তিন শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ।আজ মঙ্গলবার বিকেলে শাহবাগ থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। গতকাল শাহবাগ থানায় তাদের সোপর্দ করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা।

মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ঢাবির গণিত বিভাগের তারিকুল ইসলাম, তড়িৎ প্রকৌশল বিভাগের ওমর ফারুক ও পদার্থবিদ্যার জোবাইদুল হক রনি।

শাহবাগ থানার ওসি আবুল হাসান সাংবাদিকদের বলেন, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটকদের ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগ তুলে সোমবার দিবাগত রাতে ফজলুল হক মুসলিম হলের গেস্ট রুমে ওই তিন শিক্ষার্থীকে রাতভর মারধর করা হয়। পরে ভোরে প্রক্টরিয়াল বডির মাধ্যমে তিন শিক্ষার্থীকে থানায় সোপর্দ করা হয়।

পরে আজ মঙ্গলবার দুপুরে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে বের হওয়ার ঢাবি প্রক্টর অফিস ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। এরপরই তারা শাহবাগ থানার সামনে অবস্থান নেন। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews