1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:55 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

গণ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম : Tuesday, March 27, 2018
  • 405

বাংলা ফটো নিউজ : দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজনে ৪৮তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে গণ বিশ্ববিদ্যালয়। ২৭ মার্চ ২০১৮ (মঙ্গলবার) স্বাধীনতা দিবস উপলক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও নারী মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মনসুর মুসা, ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদা আদিব খানম। বক্তরা-বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের পটভূমি নিয়ে বিস্তারিত আলোচন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ ৭১ এর সকল যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। এছাড়া দু’জন শিক্ষার্থী বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ভাবনার কথা জানান।

পরে বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত পরিচালক এনায়েত-এ মওলা জিন্নাহ এর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শিক্ষার্থীরা দেশাত্মবোধক ও স্বাধীন বাংলা বেতারের গান পরিবশেন করেন। বিপুল সংখ্যক দর্শক এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এছাড়া ২৬ মার্চ সকালে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র সংসদের নেতৃত্বে শিক্ষার্থীরা র‌্যালী নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে করেন। সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews