1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 7:50 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

লক্ষ্মীপুরে বিশ্ব পানি দিবস পালিত

  • আপডেট টাইম : Tuesday, March 27, 2018
  • 382

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা,লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছর বিশ্ব পানি দিবসের প্রাতিপাদ্য- ‘পানির জন্য প্রকৃতি।’

আজ মঙ্গলবার সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার অনিবার্ণ চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মফিজুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. আবদুল্লাহ আল মামুন প্রমূখ।

এ সময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews