1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 3:43 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আর আছে মাত্র মাসখানেক সময়

  • আপডেট টাইম : Wednesday, September 12, 2018
  • 343

বাংলা ফটো নিউজ : আগামী নির্বাচন প্রসঙ্গে নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আর আছে মাত্র মাসখানেক সময়। এ সময়ের মধ্যে প্রস্তুতি নিতে হবে। এবার রাস্তায় নামলে আন্দোলন সফল না করা পর্যন্ত কেউ যেন বাড়ি ফিরে না যায়- এই আহ্বান আমি জানাচ্ছি।

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার ঢাকাসহ সারা দেশে দুই ঘণ্টার এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করে তার দল বিএনপি। কেন্দ্রীয়ভাবে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচিতে এসব কথা বলেন মওদুদ।

মওদুদ বলেন, আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলন বেগবান হবে, এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে যেদিন, সেদিন এই সরকারের পতন আসবে।

তিনি আরো বলেন, এমন কর্মসূচি দেওয়া হবে যে এই সরকারের নৌকা পানিতে ভেসে যাবে।

সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের সামনে মাদুর বিছিয়ে বসে এই অনশন চলে। ঢাকা মহানগরসহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বেলা ১২টায় অনশনস্থলে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews