1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:14 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

রায়পুরে হায়দরগঞ্জ মডেল কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : Thursday, March 29, 2018
  • 372

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হেেসেন মৃধা, লক্ষ্মীপুর) : রায়পুরে হায়দরগঞ্জ মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. একেএম ফজলুল হক।

কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী মসজিদের সম্মানীত খতিব আওলাদে রাসুল (সঃ) আলহাজ্ব হযরত মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাম মাবুদ হাওলাদার,সদস্য পরিচালনা কমিটি, আবুল হোসেন হাওলাদার, চেয়ারম্যান ২নং উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদ, ৯নং দক্ষিন চর আবাবীল ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যা নাসির উদ্দীন বেপারি, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মনজুর হোসেন সুমন, হায়দরগন্জ টিআরএম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আজিজ মজুমদার,সাইয়্যেদ তাহের ইজ্জুদ্দীন জাবেরী আলমাদানী, বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বিএসসি প্রমূখ।

অনুষ্ঠানে কলেজের প্রভাষক ফারুক আহাম্মদ বলেন, আজকে অনেক ভারাক্রান্ত হৃদয়ে তোমাদের বিদায় দিচ্ছি। কিন্তু তোমাদের ভবিষৎ রঙিন করতে এ কষ্ট আমাদের মেনে নিতেই হবে। তোমরা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে সামনে দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের মুখ বিশ্বের সামনে আলোকিত করবে বলে আমি আশা রাখি।

তিনি পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা আমার এক একটি সন্তান। তাই চোখ-কান খোলা রেখে তোমরা পরীক্ষায় অংশ নিবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক জসিম উদ্দীন ও প্রভাষক আখতার হোসাইন খান।

হায়দরগঞ্জ মডেল কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ২৪৬ জন শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার দেন ছাত্র নেতা পাপেল মাহমুদ। এসময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews