বাংলা ফটো নিউজ : সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের অধীনে “সু-শাসন” শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ ওয়ার্কশপ অন গুড গবরনেন্স কর্মশালা শুরু হয়েছে। আজ শনিবার সকালে আইকিউএসি’র সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ লায়লা পারভীন বানু।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সু-শাসনের উপর প্রশিক্ষণ দেন সাবেক সচিব এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক রেক্টর এ কে এম আব্দুল আউয়াল মজুমদার। বিভিন্ন বিভাগের ৫০ জনের বেশি শিক্ষক এতে অংশ নেন। আগামী ৩ এপ্রিল একই বিষয়ের উপর কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেয়া হবে। শিক্ষার মান উন্নত করণের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সু-শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা ও কর্মচারীদের জন্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
Leave a Reply