1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 12:25 pm
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

নির্বাচন নয় খালেদাকে মুক্ত করাই বিএনপি’র লক্ষ্য : ইনু

  • আপডেট টাইম : Saturday, March 31, 2018
  • 489

বাংলা ফটো নিউজ : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “নির্বাচনই বিএনপির মূল লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হলো দুর্নীতির দায়ে অভিযুক্ত খালেদা জিয়াকে মুক্ত করা, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা।”

শনিবার (৩১ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া দিশা টাওয়ারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, বিএনপি এখন গণতন্ত্র থেকে হাজার মাইল দূরে। তাদের বাদ দিয়ে কোনো নির্বাচনের পরিকল্পনা সরকারের নাই। তবে তথাকথিত রূপরেখাহীন সহায়ক সরকারের প্রস্তাব, খালেদার মুক্তি, এসব প্রস্তাব যদি নির্বাচনে অংশগ্রহণের পূর্বশত হয় তাহলে আমরা বলবো কোনো শর্ত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ হতে পারে না। আমরা মনে করি যথাসময়ে নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করবো। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন- জাসদের সভাপতি গোলাম মহসীন, কুষ্টিয়ার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) হাবিব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।

পরে মন্ত্রী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের যুগপূর্তি উৎসবের কেক কাটেন এবং আনন্দ র‌্যালিতে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews