1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 6:53 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বুধবার বাণিজ্য মেলা শুরু ১২টায়, শুক্রবার বন্ধ

  • আপডেট টাইম : Tuesday, January 7, 2020
  • 948

বাংলা ফটো নিউজ : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন শুক্রবার (১০ জানুয়ারি) বন্ধ থাকবে মেলা। মেলার আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পক্ষ থেকে সোমবার বিকেল ৪টার দিকে মেলা প্রাঙ্গণের মাইক থেকে এ ঘোষণা দেয়া হয়।

ইপিবির পক্ষ থেকে জানানো হয়, বুধবার মেলার গেট সকাল ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টায় খোলা হবে। এরপর যথারীতি রাত ১০টা পর্যন্ত চলবে বাণিজ্য মেলা। ১০ জানুয়ারি (শুক্রবার) সারাদিন বাণিজ্য মেলা বন্ধ থাকবে। এরপর শনিবার থেকে বাণিজ্য মেলার কার্যক্রম যথারীতি নির্ধারিত সময় অনুযায়ী চলবে।

বুধবারের সময় পরিবর্তনের কারণ জানা না গেলেও ইপিবির একটি সূত্র জানায়, সেদিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠান রয়েছে। নিরাপত্তাজনিত কারণ বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হতে পারে।
এর আগে মেলার আয়োজক প্রতিষ্ঠান ইপিবির উপ-পরিচালক এবং মেলার সদস্য সচিব আব্দুর রউফ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন আগামী ১০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওইদিন বাণিজ্য মেলা বন্ধ থাকবে।

 

এবারের মেলায় বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও তাইওয়ানের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews