বাংলা ফটো নিউজ : সাভারে ধর্ষণের পরে বুলবুলি বেগম (৩৮) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার এম এ রোফ নামের এক ব্যক্তির ব্যাচেলর বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী জানায়, গত ২০ মার্চ বুলবুলি বেগম ও সিদ্দিক স্বামী স্ত্রী পরিচয়ে ওই ব্যাচেলর বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। ভোর রাতে ওই নারীকে ধর্ষণের পরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরে রেখে পালিয়ে যায় সিদ্দিক নামের ওই ব্যক্তি। পরে সকালে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। ওই নারীরর সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে ব্যাচেলর বাড়িতে কিভাবে ফ্যামেলি বাসা ভাড়া দেওয়া হয় এমন অভিযোগও করেন এলাকাবাসী।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই মাইনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে হত্যা কান্ডের সাথে জড়িত ব্যক্তি সিদ্দিককে আটক করার প্রক্রিয়া চলছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply