বাংলা ফটো নিউজ : সাভারে জামালপুর জেলার একটি উচ্চ বিদ্যালয়ের আব্দুল্লাহ আল মুসনুর ওরফে আরমান (৩৬) নামের এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ মার্চ) সাড়ে ৫টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল রাতে জামালপুর জেলার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মুসনুর ওরফে আরমান আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকায় চাচাতো ভাই আবুল কাসেমের বাড়িতে বেড়াতে আসেন। পরে তিনি গভীর রাতে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎকরা তাকে মৃত ঘোষনা করেন।
পরে খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া জানান, ওই শিক্ষাক অতিরিক্ত মদ্যপান ফলে নাকি ভেজাল মদ পানে মারা গেছে সেটা নিশ্চিত করতে পারেননি। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে।
Leave a Reply