1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 3:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মতলব দক্ষিণে জমি নিয়ে বিরোধে এক গৃহবধূকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : Wednesday, March 16, 2022
  • 863

আবু সায়েম মাস্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ফজর বানু (৪৫) নামের এক গৃহবধূকে লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত রবিবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের তাফাজ্জলদের সঙ্গে তাঁর স্বামী বাবুল হোসেনের বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই জমি পৈত্রিক সূত্রে ভোগদখল করে আসছেন।

গত রবিবার ওই জমিতে ফিলার গেড়ে দখল করে। ফজর বানু ওই জমি তাঁর স্বামীর দাবি করে বাধা দেন। কিন্তু তাফাজ্জল তাঁর বাধা উপেক্ষা করে জমিতে ফিলার গেড়ে দখল করেন।

পরে এ নিয়ে ফজর বানুর সঙ্গে তাফাজ্জল, জয়লাল, কাসেম, ইব্রাহিম, আলম, আহসান ও হানিফের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে ফজর বানুকে ঘর থেকে চুলের মুটি ধরে টেনে হেঁচড়ে ধরে নিয়ে এসে লাঠি দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার। এতে ধারালো অস্ত্রের আঘাতে ফজর বানুর মাথার দু’পাশে জখম হয়। লাঠির আগাতে শরীরের বিভিন্ন স্থানে লীলা ফোলা জখম হয়।

গুরুতর আহত ফজর বানুকে তাঁর স্বজনরা উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতাল ভর্তি করেন। এরপর তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত ফজর বানুর দেবর মোঃ নবীর পাটোয়ারী অভিযোগ করে বলেন, ওই জমি আমার বাবা ও আমরা ভোগদখল করে আসছি। এখন ওই জমি তাদের দাবি করে আমাদের ভোগদখলে বাধা দেয়।

তিনি আরও বলেন ওই জমিতে দখল করতে আসলে আমরা বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে আমার ভাবিকে লাঠি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

জয়নাল ও তাঁর ভাই কাসেম মারধরের কথা স্বীকার করে বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

এঘটনায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews