1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:40 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

কেরানীগঞ্জে চুরির হিড়িক, এক সপ্তাহে ১৫ চুরি

  • আপডেট টাইম : Wednesday, March 16, 2022
  • 354

বাংলা ফটো নিউজ : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার দু’টি থানায় একই দিনে ছয়টি বসতবাড়ি ও দু’টি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের তিনটি বাড়ি, দু’টি ফ্লাটসহ চারটি ফ্লাট থেকে তিন ভরি স্বর্ণালঙ্কার নগদ লক্ষাধিক টাকা, মডেল থানার কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামের তিনটি বাড়ির মূল্যবান আসবাবপত্র চুরি করে চোরচক্র।

মঙ্গলবার (১৫ মার্চ) কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কৈবর্তপাড়া গ্রামে দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ফ্যাট বাসায় ও ভোরে একটি মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ এজেন্ট) দোকান থেকে নগদ টাকা চুরির ঘটনা ঘটে।

এ নিয়ে সপ্তাহের ব্যবধানে ১৫টি চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ পরপর একাধিকবার চুরি ঘটনায় সুষ্ঠু তদন্ত না হওয়ায় চোরের উৎপাত বেড়েছে।

ঘটনা প্রসঙ্গে কৈবর্তপাড়া মজিবর মিয়ার বাড়ির ভাড়াটিয়া ভূক্তভোগী গৃহিণী আলেয়া আক্তার বলেন, আমি আমার মেয়ে মুশফিকাকে নিয়ে স্কুলে গিয়েছিলাম। বাসায় ফিরে দেখি আমার ফ্লাটের দরজার তালা ভেঙে আলমিরা থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে।

এছাড়া জামাল শিকদারের টিনশেড বাড়ির ভাড়াটিয়া তুষারের ঘরে, মুজিবরের বাড়ির ভাড়াটিয়া আলামিন, মহসিন মিয়ার বাড়ির আশরাফ হোসেন ও মক্কা মদিনা টেলিকম (বিকাশ এজেন্ট) একযোগে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিকাশ এজেন্টর মালিক সানাউল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তাছাড়া একই রাতে কলাতিয়া ইউনিয়নের তালেপুর গ্রামের কালু মিয়ার বাড়ি, মন্টু মিয়ার বাড়িতে ও সিরাজুল ইসলামের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) সাহাবুদ্দিন কবির বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যদি কেউ থানায় লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews