1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:40 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় আতশবাজি ও পটকা মজুদ করার অভিযোগে আটক ২

  • আপডেট টাইম : Thursday, March 17, 2022
  • 408

বাংলা ফটো নিউজ : আসন্ন শবে বরাত উপলক্ষে সাভারের আশুলিয়ায় বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা মজুদ করে রাখার অভিযোগে ৩০ লাখ টাকা মূল্যের ৩২ ধরনের দ্রব্যসহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

বুধবার (১৬ মার্চ) বেলা ১২টার দিকে র‍্যাব-৪-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, মঙ্গলবার (১৫ মার্চ) রাত থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত আশুলিয়ার টঙ্গাবাড়ির হলি ক্রিসেন্ট এলাকার একটি দোকান থেকে এসব দ্রব্য ও দুইজনকে আটক করে।

গ্রেফতাররা হলেন-বরিশাল জেলার কবির হোসেন (৫২) ও হবিগঞ্জ জেলার তানভীর হোসেন (২০)।

 

র‍্যাব জানায়, পবিত্র শবে বরাত উপলক্ষে দেশে নাশকতা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে কতিপয় ব্যক্তি আশুলিয়ার টঙ্গাবাড়ির হলি ক্রিসেন্ট এলাকার একটি দোকানে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা মজুদ করেছে এমন গোপন সংবাদ পায় র‌্যাব। পরে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত র‌্যাব-৪-এর একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়। এ সময় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৩২ ধরনের বিপুল পরিমাণ বিস্ফোরক জাতীয় অবৈধ আতশবাজি ও পটকা উদ্ধার করা হয়। আতশবাজি বিক্রির নগদ ৬০ হাজার টাকাসহ অবৈধ কারবারি চক্রের দুইজনকে আটক করা হয়।

 

র‍্যাব-৪ সদর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত এসব বিস্ফোরক জাতীয় আতশবাজি ও পটকা পবিত্র শবে বরাত ও বিভিন্ন জাতীয় দিবসে দেশে নাশকতা সৃষ্টিসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে সংগ্রহ করে আশুলিয়া, সাভার, মিরপুর ও রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার জন্য মজুদের কথা স্বীকার করেছে। এই চক্রের আরও ১০/১২ জন পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews