1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:40 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট টাইম : Friday, March 18, 2022
  • 706

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় দশম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযুক্ত রনি (২০)কে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) দিবাগত মধ্যরাতে আশুলিয়ার এনায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রনি আশুলিয়ার নিরিবিলি স্বপ্নবিলাস এলাকার দেলোয়ার হোসেন ওরফে দিলা মিয়ার ছেলে। সে ওই স্কুলশিক্ষার্থীর বড় ভাইয়ের বন্ধু।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পোশাক পরিবর্তনের সময় অভিযুক্ত রনি ওই শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ধারণ করে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্কুলশিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া রনি ফেসবুকে ভুয়া আইডি খুলে ওই শিক্ষার্থীর বান্ধবীদের ভিডিও পাঠিয়ে আরও মানসিক চাপ বাড়িয়ে তুলে।

জানা গেছে, অভিযুক্ত রনির মা বিদেশে থাকেন। বাবা দিলা মিয়া অন্যত্র বিয়ে করে সংসার করেন। রনি ভুক্তভোগী শিক্ষার্থীর ময়ের কাছে তিন হাজার টাকা মাস চুক্তিতে তিন বেলা খাবার খেত। প্রথম দিকে টিফিন কেরিয়ারের বাটিতে খাবার দিলেও পরে সে ওই শিক্ষার্থীর বাসায় এসে খাবার খেত।

ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, রনি তাকে ভিডিওর ভয় দেখিয়ে বিকাশ নম্বরে অনেকবার টাকা হাতিয়ে নিয়েছে। একপর্যায়ে কৌশলে বিকাশের দোকান থেকে রনিকে আটক করলেও স্থানীয় মাতাব্বররা মোটা অংকের অর্থের বিনিময়ে বিষয়টি আপোষ করে দেন। এ সময় মাতাব্বররা জোরপূর্বক ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিলে থানা পুলিশের আশ্রয় নেয় ওই শিক্ষার্থীর পরিবার।

পরে পুলিশ মামলার সূত্রধরে অভিযুক্ত যুবক রনিকে শুক্রবার দিবাগত মধ্যরাতে আশুলিয়ার এনায়েতপুর এলাকা থেকে গ্রেফতার করেছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত ওই স্কুলছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews