বাংলা ফটো নিউজ: সাভার উপজেলাধীন পাথালিয়া ইউনিয়ন পরিষদ এলাকার একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকালে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীর।
এলজিইডি’র বাস্তবায়নে সাভার উপজেলা উন্নয়ন সহায়ক তহবিলের অর্থায়নে হাজী ইব্রাহিম মোল্লা ও রাবেয়া খাতুন মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা ও দারুস শিফা হাসপাতাল সংযোগ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাভার নাগরিক কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ ডঃ রফিকুল ইসলাম মোল্লা ঠান্ডু, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ ও সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহম্মেদসহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply