1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:41 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় হিজড়াদের কর্মমুখী করতে দুটি বিউটি পার্লার উদ্বোধন

  • আপডেট টাইম : Friday, March 18, 2022
  • 688

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় তৃতীয় লিঙ্গের মানুষকে স্বাবলম্বী ও কর্মমুখী করে তুলতে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ২টি বিউটি পার্লারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮মার্চ) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার উপস্থিত থেকে আশুলিয়ার ডেন্ডাবর ও নিরিবিলি এলাকায় পার্লার দুটির উদ্বোধন করেন।

 

এসময় পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, তৃতীয় লিঙ্গের জনগণকে স্বাবলম্বী করে তুলতে উত্তরণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আশুলিয়ায় দুটি পার্লারের উদ্বোধন করা হয়েছে। এধরনের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগণ কর্মমুখী হবে এবং দেশের জিডিপিতে তাদেরও ভূমিকা থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম জিয়া, ধামসোনা ইউপি চেয়ারম্যান ও মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহম্মেদ ও হিজড়া সম্প্রদায়ের নেতা গুরু অনন্যা বণিক প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews